Skip to main content
যাহা বলিব মিথ্যা বলিব

Bengali Literature

যাহা বলিব মিথ্যা বলিব

by Arindam Nandy

₹0

About this book

অরিন্দম নন্দীকয়েকটি পৃষ্ঠা পড়ুন গল্প শুনতে কে না ভালোবাসে ! আর কে না জানে, 'গল্প' মানেই মিথ্যা ! বিজ্ঞাপনও গল্প বলে। সেই সব গল্প সত্যি কি? নাকি গল্পের চটকে মুড়ে যে কোনও পণ্য বা পরিষেবা এক মায়ার সংসার তৈরি করে, আর ক্রেতারাও তাতে আকৃষ্ট হন। তবে বিজ্ঞাপনের সেই গল্প তৈরির গল্প যখন লিখতে বসেন সারা জীবন বিজ্ঞাপনের সঙ্গেই কাটানো কোনও মানুষ, তখন সত্যি' আর ‘মিথ্যে’-র সীমারেখা আবছা হয়ে যায়। এই বইতে লেখক বিজ্ঞাপন জগতে তাঁর নিজের অভিজ্ঞতার পাশাপাশি তুলে এনেছেন সেই সব বিজ্ঞাপনের ‘গল্প’, যারা 'গল্প হলেও সত্যি’। তা ‘ফোকসওয়াগন’ গাড়ি থেকে ‘অ্যাবসোলিউট' ভদকা হয়ে ‘নাইকি’ জুতো পর্যন্ত প্রসারিত৷ কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল, মানুষ কেন আকৃষ্ট হয় বিজ্ঞাপনে? সেই রহস্যভেদেও তৎপর হয়েছেন লেখক ৷ পণ্য আর ভোক্তার মাঝখানে অবস্থান করে যে আবছায়া সত্যের জগৎ‍, তাকেই এখানে বিস্তারিত ভাবে দেখতে চেয়েছেন। বৈঠকি চালে লেখা স্বাদু গদ্যের এই বই বিজ্ঞাপন বিষয়ের শিক্ষার্থীদের কৌতূহল যেমন একদিকে মেটাবে, তেমনই যাঁরা ভাবা প্র্যাকটিস করতে ভালোবাসেন, তাঁদের ভাবাবেই ভাবাবে। প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নিচে