Skip to main content
TALIBAN || MRINAL KANTI DAS

Bengali Literature

TALIBAN — MRINAL KANTI DAS

by Mrinal Kanti Das

₹240₹300

About this book

ফের আত্মপ্রকাশ তালিবানের। গোটা বিশ্বকে শঙ্কিত করে আফগানিস্তান দখল করেছে তারা। আবারও এক অন্ধযুগের সূচনালগ্নে তাই ফিরে ফিরে আসছে পুরনো দিন। ফিরে আসছে তালিবানদের হাড়কাঁপানো নিষ্ঠুরতার মিথ। দেশজুড়ে শরিয়ত আইনের প্রতিষ্ঠা করেছিল তালিবান। সেই আইনে মৃত্যুদণ্ড ছিল একেবারে মুড়ি-মুড়কির মতো ব্যাপার। ব্যাভিচারীদের প্রকাশ্যেই খুন করা হত। চুরির শাস্তি হিসেবে কেটে নেওয়া হত হাত। নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল টিভি, সিনেমা, নাচগান। জানিয়ে দেওয়া হয়, দশ বছরের বেশি বয়সি মেয়েদের জন্য স্কুলের দরজা বন্ধ। একা একা কোনও মেয়ে বাইরে বেরতে পারবে না। সব সময় কাউকে সঙ্গে করেই বেরতে হবে। পোশাক হতে হবে পুরো শরীর ঢাকা। বাধ্যতামূলক হয় বোরখা পরা। পুরুষদের জন্য দাড়ি রাখা ছিল আবশ্যক। তালিবান শাসনের সেই স্মৃতি এখনও খুব পুরনো হয়ে যায়নি। এই বই আফগানিস্তানের সেই রক্তাক্ত ইতিহাস নিয়ে। তালিবানের উত্থান-পতন, আবার ফিরে আসার ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে।

Book details

Publisher
Nairit Prakashan
Weight
500 g
TALIBAN — MRINAL KANTI DAS | Oparer Boi