Skip to main content
সমবায়ী শিল্পের গরজে

Bengali Literature

Samabayee Shilper Garajey

by Alokeranjan Dasgupta

₹80

About this book

অলোকরঞ্জন দাশগুপ্তকয়েকটি পৃষ্ঠা পড়ুন বাংলা সাহিত্যের প্রধান আধুনিক কবিদের মধ্যে অলোকরঞ্জন দাশগুপ্ত সেই বিরল ব্যতিক্রম যাঁর চেতনায় ও কবিতায় সারা পৃথিবীর শিল্পকলা ও সাহিত্য, নাটক ও চলচ্চিত্র, ধ্যানধারণার যাবতীয় পরীক্ষানিরীক্ষা অবিরত অনুরণন তুলে যায়। অলোকরঞ্জনের বর্তমান প্রবন্ধসংগ্রহে ভাবনা-কল্পনার যে অন্দরমহল খুলে যায় তাতে তাঁর একান্ত ব্যক্তিগত দুঃখসুখের অভিজ্ঞতার আবেগ, ছবির স্মৃতি, বন্ধুপ্রীতি, সাহিত্যপাঠ, সর্বোপরি পারমাণবিক শক্তি ও বিশ্বব্যাপী জঙ্গিপনার আস্ফালনে সভ্যতার বিনাশাশঙ্কায় তাঁর বিবেকি উদ্বেগ জড়িয়ে এক মরমি আবহ রচিত হয়। সেই আবহের মধ্যেই উদ্ভাসিত হয়ে উঠেছেন আর্কিমবোল্ডি, দ্যলোনাই, শাগাল, ককতো, পাউল ক্লে, দালি, বুনুয়েল, ফেলিনি, গদার, মোৎসার্ট, শিলার, ড্যুরেনমাট্, গ্রাস, অরুণ মিত্র, গিরিশ কারনাড, প্রণবেন্দু দাশগুপ্ত। প্রকাশনা থীমা [] বাকি তথ্য পেজের নিচে