Skip to main content
পুরনো কাসুন্দি

Bengali Literature

পুরনো কাসুন্দি

by Haimanti Bandyopadhyay

₹0

About this book

হৈমন্তী বন্দ্যোপাধ্যায়কয়েকটি পৃষ্ঠা পড়ুন এক সময়ে হেদুয়ায় বাঘ চরত। খোদ কোলকেতার বুকে এহেন ঘটনা খানিক ‘অশৈল’ বটে! কিন্তু সত্যিই যে বাঘ চরত, মানে তাকে ভোরবেলা চরাতে নিয়ে আসতেন তার মালিক। ফোন কখন আলমারির মাথায় তুলে রাখা হয়, জানলে সে ঘটনাও বিস্ময়ের উদ্রেক করে বইকি! এ খবর ক'জন রাখেন যে, বাঁদরেরা হনুমানদের সম্মান করে? এ সমস্ত ব্যাপারস্যাপার যে বাড়িটিকে ঘিরে আবর্তিত হত, সেটি গোস্বামীদের বাড়ি। পরিমল গোস্বামী, হিমানীশ গোস্বামী বঙ্গসাহিত্যে উজ্জ্বল নাম। দারুণ দুঃসময়েও রসবোধ হারানোর কথা দুঃস্বপ্নেও ভাবতেন না গোস্বামীরা। সেই রসধারার উত্তরাধিকার বহন করছেন হিমানীশ গোস্বামীর কন্যা হৈমন্তী বন্দ্যোপাধ্যায়। যেখানে বাবার বিয়েতে ধার করে পরা ধুতি-পাঞ্জাবির কাহিনির সঙ্গে মিশে যায় অঞ্জনা ভৌমিক অথবা ঝগড়াখণ্ড কোলিয়ারির গল্প। পুরনো চিঠি পড়া আর বিড়ালদের খুনসুটি এ বইতে একাকার। বিশেষ করে পরিমল গোস্বামীর নাতনিকে লেখা চিঠিগুলি এমন এক রসের সন্ধান দেয়, যা আজকের বাংলা সাহিত্যে বিরল। গোস্বামীদের সেই পরম্পরাকে ধরে রেখেছেন হৈমন্তী তাঁর বিবিধ এবং বিচিত্র রসে সিক্ত কলমে। সঙ্গে উপরি পাওনা লেখিকার নিজের হাতে আঁকা ছবি। প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে