Skip to main content
নির্বাসিত কলাম: শূন্য দশকের ভূয়োদর্শন

Bengali Literature

নির্বাসিত কলাম: শূন্য দশকের ভূয়োদর্শন

by Baijayanta Chakrabarti

₹0

About this book

বৈজয়ন্ত চক্রবর্তীকয়েকটি পৃষ্ঠা পড়ুন শূন্য দশক কি সত্যিই শূন্য ছিল ? যাঁরা সেই সময় যৌবন পেরোচ্ছিলেন, তাঁরা হাড়ে হাড়ে জানেন সেই সময়ের অন্তর্বেদনা। একদিকে বিশ্বায়নের হাওয়া । অন্য দিকে বেদম পিছুটান । এই ডায়ালেকটিকের ফাঁদে পড়ে যাঁরা নিজেদের জীবনানন্দ-কথিত ‘সুবিনয় মুস্তফী’ বলে চিনতে পেরেছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন কলম ধরেছিলেন সম্ভবত সেই বিভ্রান্তিকর সময়টির অভিজ্ঞানগুলিকে সংরক্ষিত রাখতে। দেশের ভিতরে তো বটেই, সদ্য-পরবাসী ‘বং’ প্রজন্মের কেউ কেউ টের পেয়েছিলেন স্বভুঁই আর বিভুঁই— দুইয়েরই মর্মকথা । এই বই তারই সাক্ষ্য বহন করে। বিলেতে বাঙালির বোম্বাচাক অথবা স্বদেশে বঙ্গপুঙ্গবের ভীমভবানী ভাবের মাঝখানের এক চোরা গলির আবছায়া কলমে ভরে এই সব লেখাজোকা। মেজাজে ফুরফুরে, কিন্তু আক্কেলে টনটনে এই সব লেখা কখনও ছুঁয়েছে ‘বিলেতে’ নামের এক প্রহেলিকার আনাচ-কানাচ, কখনও বা বঙ্গজীবনের এটা সেটা। তার মধ্যে ‘রক্তকরবী’ থেকে গানভাবনা, বাঙালির ‘সাম্মোভাবনা’ থেকে ভয় পর্যন্ত অবস্থান করছে। পাশাপাশি রয়েছে বাঙালি হয়ে জন্মানোর অনিবার্য খেসারত, ভ্রমণ। সেখানেও কি হ্যাপা কম ! বহু বিচিত্র রকমের কিস্সা আর কেলেচ্ছার আন্ডিল বেঁধে বানানো এই বই ঘাঘু পাঠকের জন্য বয়ে আনবে নস্ট্যালজিয়ার স্বাদ আর নতুন প্রজন্মের জন্য ‘সে সব কী দিন গিয়েছে বাপু'র তামামি। প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নিচে