
Satya-Mithya O Bibek Prasange
Unknown Author

Bengali Literature
by Author Maxim Gorky Translator Sarojkumar Dutta
ম্যাক্সিম গোর্কিঅনুবাদ: সরোজকুমার দত্তকয়েকটি পৃষ্ঠা পড়ুনঘৃণা না করলে ভালোবাসা যায় না, বলেছিলেন ম্যাক্সিম গোর্কি। বিপ্লবী শ্রমিকশ্রেণীর সংগ্রামী মানবপ্রেমের সাহিত্যিক বিবেক ও প্রতীক এই রুশ মনীষী তাঁর সমগ্র সাহিত্যকেই দাঁড় করিয়েছিলেন এই উক্তির উপর। সাধারণভাবে বুর্জোয়া ব্যবস্থা এবং বিশেষভাবে মার্কিন সমাজজীবন ও রাষ্ট্রসংস্থার বিরুদ্ধে তাঁর ক্ষমাহীন আক্রমণ অপূর্ব সাহিত্যরসে সিঞ্চিত হয়ে এক অতুলনীয় শিল্প-সম্পদে পরিণত হয়েছে। এই সম্পদভাণ্ডার থেকে আহরিত ও ইংরেজী ভাষায় রূপান্তরিত একটি সংকলন সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়েছিল। কখনও রূপক ও কাহিনীর আশ্রয়ে, কখনও ক্ষুরধার প্রবন্ধে, কখনও বুর্জোয়া সংবাদপত্রের আক্রমণের পাল্টা আক্রমণে, কখনও সংশয়ী বুদ্ধিজীবীর পত্রের জবাবে, কখনও বা সোভিয়েত ইউনিয়নের নবনির্মাণ-যজ্ঞকাণ্ডের বর্ণনা উপলক্ষ্যে ম্যাক্সিম গোর্কি মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধলিপ্স বুর্জোয়া-জগতের ক্লেদাক্ত ও হিংস্র অভ্যন্তরকে উন্মুক্ত করে দেখিয়েছেন এই সংকলন-গ্রন্থের রচনাগুলিতে। শুধু তাই নয়, শোষক-শোষিতের সংগ্রামে বুদ্ধির স্বাধীনতা রক্ষার অজুহাতে ‘নিরপেক্ষ' বুদ্ধিজীবীদের প্রচ্ছন্নভাবে শোষকশ্রেণীর স্বার্থসেবার স্বরূপটিও তিনি উদ্ঘাটন করেছেন নিষ্ঠুরভাবে। তর্কাতীত তথ্য, অখণ্ডনীয় যুক্তি, অনিবার্য উপসংহার—সংকলিত রচনাগুলির বৈশিষ্ট্য। মোহমুক্ত দৃষ্টি ও নির্মম স্পষ্টভাষিতায় রচনাগুলি সমগ্র বিশ্বসাহিত্যে অদ্বিতীয় ও অতুলনীয়।প্রকাশনা : বহুস্বর [] বাকি তথ্য পেজের নিচে

Unknown Author

Sanjukta Sunderason

Bhibhutibhushan Bandyopadhyay

Author Gabriel Garcia Marquez Translator Shukti Roy

Jean Paul Sartre

Pavel Petrovich Bazhov

Ines Pedrosa Translated By Rita Roy

Biprodas Bhattacharya

Yoko Ogawa Translated By Abhijit Mukherjee

Ursula K Le Guin Translated By Sudeshna Dutta Chowdhury