Skip to main content
নাগার্জুনের দর্শন: একটি সামগ্রিক পরিক্রমা

Bengali Literature

নাগার্জুনের দর্শন: একটি সামগ্রিক পরিক্রমা

by Madhumita Chattopadhyay

₹0

About this book

মধুমিতা চট্টোপাধ্যায়কয়েকটি পৃষ্ঠা পড়ুন বুদ্ধদেবের দর্শনের মধ্যপন্থার ধারণাকে মুখ্য অবলম্বনীয় হিসেবে গ্রহণ করে যে মাধ্যমিক বৌদ্ধ দার্শনিক সম্প্রদায়টি গড়ে উঠেছিল তার প্রতিষ্ঠাতা আচার্য নাগার্জুন। মধ্যপন্থার ধারণাটিকে কেবল জীবনচর্চ্চার ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সকল তত্ত্বের ক্ষেত্রে প্রয়োগ করে তিনি দেখান যে জগতের সকল কিছুই নিঃস্বভাব ও সেই অর্থে শূন্য। ‘শূন্য’ কথাটিকে আক্ষরিক অর্থে গ্রহণ করে অনেকেই নাগার্জুনের দর্শনকে ব্যবহারিক ভাবে গুরুত্বহীন বলে মনে করেন। এই সমস্ত ধারণার ভ্রান্ততা প্রদর্শন করে নাগার্জুনের দর্শনের প্রকৃত তাৎপর্য তুলে ধরাই এই গ্রন্থের উদ্দেশ্য। কেবল কাল, আত্মা, নির্বাণ ইত্যাদি তাত্ত্বিক ধারণার বিশ্লেষণই নয়, ব্যবহারিক জগতে চলার জন্য উপযোগী কিছু বিষয় যেমন ভাষাপ্রয়োগ, নৈতিকতা, রাষ্ট্রচিন্তা ইত্যাদি আলোচিত হয়েছে এই গ্রন্থে। শূন্যবাদের প্রবক্তা হলেও একজন বৌদ্ধভিক্ষু হিসেবে তাঁর দৃষ্টিতে বুদ্ধদেব কিভাবে ধরা পড়েছে তারও পরিচয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। দর্শনের বিশিষ্ট অধ্যাপক অরিন্দম চক্রবর্তীর ভূমিকা এই গ্রন্থের বিশেষ সম্পদ যেখানে নাগার্জুনের শূন্যতার ধারণা উপস্থাপনের প্রকৃত অভিপ্রায় কি তা মূল নিকায়গ্রন্থে উদ্ধৃত বুদ্ধবচন থেকে শুরু করে পরবর্তী দার্শনিক শান্তিদেবকে অবলম্বন করে দেখানো হয়েছে। এক কথায় বলা যেতে পারে যে সহজ সাবলীল ভাষায় নাগার্জুনের দর্শনের একটি সংক্ষিপ্ত অথচ সামগ্রিক পরিচয় তুলে ধরাই এই গ্রন্থের উদ্দেশ্য। প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে