Skip to main content
মেয়েদের পথচলার পাঁচ দশক

Bengali Literature

মেয়েদের পথচলার পাঁচ দশক

by Saswati Ghosh

₹0

About this book

মথুরা মামলা থেকে মণিপুরশাশ্বতী ঘোষকয়েকটি পৃষ্ঠা পড়ুন ১৯৭২ সালে মহারাষ্ট্রের আদিবাসী কিশোরী মথুরার আত্মীয়দের বাইরে রেখে থানার শৌচালয়ে দুই পুলিশ তুকারাম আর গণপত তাকে ধর্ষণ করে। সেই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দোষীরা ছাড়া পাওয়ার পর জনবিক্ষোভে ধর্ষণ আইনে বদল এলো। এরপরে মণিপুরের মায়েরা, দিল্লির নির্ভয়া, উন্নাও, হাথরাস, আবার মণিপুর, সন্দেশখালি, মেয়েদের পথচলা তো পাঁচদশক ধরে চলছেই। শরীরের অধিকারের দাবি শুধু নয়, উচ্ছেদ, কাজের সুযোগ, তৃতীয় লিঙ্গের অধিকার, নানান দাবিতে এখনও মেয়েরা পথ চলছেন। মেয়েদের তথাকথিত সমতার আড়াল খসে পড়ছে যখন কেরালায় সন্ন্যাসিনীদের বিচারের দাবিতে পথে নামতে হচ্ছে বা নাগাল্যান্ডে পঞ্চায়েতে একতৃতীয়াংশের বিধি চালু হলে রাজ্য জুড়ে আগুন জ্বলছে। তিনটি পর্বে বিন্যস্ত এই সংকলন: পথে প্রতিবাদে, বাতাসে বদলের গন্ধ, আইনের আঙিনায়। প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে