Skip to main content
মেটিয়াব্রুজ: দর্জিমহল্লার কথকতা

Bengali Literature

মেটিয়াব্রুজ: দর্জিমহল্লার কথকতা

by Md Faruque Ikbal

₹0

About this book

মহঃ ফারুক ইকবালকয়েকটি পৃষ্ঠা পড়ুন ‘মিনি পাকিস্তান’ বা ‘মুসলিম ঘেটো’ শুনে অভ্যস্ত হয়ে যাওয়া বাঙালীর জন্য এই বই। জেনে রাখা প্রয়োজন যে, আনুমানিক তিনশো বছর ধরে এখানে বাঙালি দর্জির বসবাস। বলা বাহুল্য লেখকও তাঁদের একজন। চিরাচরিত দর্জি পেশার সাথে যুক্ত থেকেছেন চার দশকেরও বেশি।মেটিয়াব্রুজ মানেই নবাবের শহর বা ‘দ্বিতীয় লখনৌ শহর’ এই ধারণার বাইরে বেরিয়ে এই বই। এযাবৎকাল মেটিয়াব্রুজের চর্চার বিষয় থেকেছে ওয়াজেদ আলী শাহ। অথচ মেটিয়াব্রুজ ও তার লাগোয়া অঞ্চলগুলিতে কান পাতলে যে সেলাই মেশিনের ঘড়ঘড় শব্দ পাওয়া যায় তা নিয়ে চর্চা কই? লেখক সেই কাজই নিঃশব্দে করে চলেছেন। তাঁর ব্যক্তিজীবনের অভিজ্ঞতা, জীবনদর্শন, পূর্বজদের থেকে শোনা গল্প, দর্জি সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রবাদ, ভাষা, খাদ্য, সামাজিক রীতি-নীতি ফুটে উঠেছে পাতায় পাতায়।এই বহমান জীবনের চর্চা লেখক আগামীতেও চালিয়ে যাবেন। প্রকাশনা কালি কলম ও ইজেল [] বাকি তথ্য পেজের নীচে