Skip to main content
ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য কল্পবিজ্ঞান ও অন্যান্য

Bengali Literature

ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য কল্পবিজ্ঞান ও অন্যান্য

by Sayantani Banerjee

₹0

About this book

সায়ন্তনী ব্যানার্জিকয়েকটি পৃষ্ঠা পড়ুন বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের অন্যতম একজন পথপ্রদর্শক ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য বর্তমানে একটি বিস্মৃতপ্রায় নাম। বিজ্ঞানের ছাত্র-অধ্যাপক ক্ষিতীন্দ্রনারায়ণের দীর্ঘ ষাট বছরের সাহিত্যজীবন জুড়ে রয়েছে শিশুকিশোরদের জন্য লেখা অসংখ্য কল্পবিজ্ঞানমূলক গল্প-উপন্যাস, গোয়েন্দা ও ইতিহাস-নির্ভর উপন্যাস, বিজ্ঞানধর্মী প্ৰবন্ধ, জীবনী, অনুবাদ; ‘রামধনু’ সহ বিভিন্ন পত্রিকা ও ‘ছোটদের বিশ্বকোষ‘’-এর সম্পাদনা প্রভৃতি। সরস ও আকর্ষক গল্পের আধারে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ও ছোটদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ নির্মাণের জন্য আজীবন সাধনা করে গেছেন এই সাহিত্যসাধক। তাঁর জীবন, ব্যক্তিত্ব ও সৃষ্টির সন্ধানই এই গ্রন্থের উপজীব্য। প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে