
Satya-Mithya O Bibek Prasange
Unknown Author

Bengali Literature
দীপ্তপ্রকাশ চক্রবর্তী কয়েকটি পৃষ্ঠা পড়ুন গদ্য-পদ্য, সত্য-মিথ্যা, আড়াল-আবডালের মাঝখানে যে হাইফেনচিহ্নটি জ্বলজ্বল করে, তাহারই অপর নাম কৃষ্ণাদ্বাদশী লেন। লেখকের কাছে তাহাই সর্বান্তকরণে সর্বস্ব সমর্পণ করা পতিতোদ্ধারিণী গঙ্গে। কিন্তু এই 'পতিত'টি কে? সে কি মানবজমিন? না কি অস্তিত্বের অপর পিঠে যে অনস্তিত্বটি বিদ্যমান থাকে, সেটিই সেই ভূমি, যাকে আবাদ করতেই কলম ধরা। আর সেই কারণেই হয়তো এই আলাপ কখনও মায়ে-পোয়ে, কখনও সাধু-চলিতে, গুরু-চণ্ডালে। এই আলাপে শামিল হয় পাড়ার চায়ের দোকান, সেলুন, কোচিং সেন্টার বা তা পেরিয়ে ভালোবাসার একান্ত কমললতা। যে জাহ্নবীযাত্রায় যোগ দেন স্মৃতি-বিস্মৃতির বয়কাট কমলিকা ভট্টাচার্য থেকে শ্রবণধারার বিসর্জনের সং। ট্রিভিয়ার পর ট্রিভিয়া জুড়ে লেখক এই গ্রন্থে তৈরি করেছেন এক আশ্চর্য ভুবন, যা সপ্নিল নয়, বাস্তব তো নয়ই। এই গ্রন্থে মুখোমুখি পুরুষ ও তাহার ঈশ্বরী, মুখোমুখি দৰ্পণজাল ও ভাগীরথীসলিল। যার অক্ষরাঞ্জলি পেতে দ্বারকর্ণলগ্ন থাকে নীহারবালার প্রেত অথবা ছায়াবাস্তবের ব্রজরাখাল। হে পাঠক, অজ্ঞাত কুলশীল পাঠক, আপনিও যোগ দিতে পারেন এই যাত্রায়। না-ও পারেন। দোতলার ব্যালকনি থেকে রঙ ও বেরঙের, তাসা ও নৈশঃব্দের, ঘোর ও জাগরণের এই কার্নিভ্যালকে দেখতে পারেন। কিন্তু কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। কারণ, এই যাত্রা আপনারও। প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে

Unknown Author

Sanjukta Sunderason

Bhibhutibhushan Bandyopadhyay

Author Gabriel Garcia Marquez Translator Shukti Roy

Jean Paul Sartre

Pavel Petrovich Bazhov

Ines Pedrosa Translated By Rita Roy

Biprodas Bhattacharya

Yoko Ogawa Translated By Abhijit Mukherjee

Ursula K Le Guin Translated By Sudeshna Dutta Chowdhury