Skip to main content
কল্যাণ মৈত্র স্মারক ভাষণমালা

Bengali Literature

কল্যাণ মৈত্র স্মারক ভাষণমালা

by Shamik Bandyopadhyay Swapan Majumdar Gautam Ghose and Suman Mukhopadhyay Anindya

₹0

About this book

ব্যক্তি সময় সংস্কৃতি ১-৪ [২০১১-২০১৪]সমাজরুচির টানাপোড়েনে কলাসংস্কৃতি ৫-৭ [২০১৫-২০১৭]একুশ শতকের সূচনায় রাষ্ট্র, পরিবেশ, নারীস্বর ৮-১০ [২০১৮-২০২২]কয়েকটি পৃষ্ঠা পড়ুন কল্যাণ মৈত্র (১৯ এপ্রিল ১৯৩৭-১৫ জুন ২০১০)-এর স্মৃতিতে নিবেদিত প্রথম চারটি বার্ষিক অভিভাষণে সময়ের ঘাতপ্রতিঘাতে ব্যক্তি চিন্তক বা শিল্পীর মননের টানাপোড়েনে সমাজ, শিল্পসৃষ্টি বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গতিপথ ও অভিমুখ কীভাবে আবর্তিত হয়, তার এক বিচিত্র আখ্যান রচিত হয়েছে। দ্বিতীয় সংকলনে তিনটি অভিভাষণের বয়ানে উঠে এসেছে সংগীত ও নৃত্যের পোষণায় ও আস্বাদনে সমাজরুচির ভূমিকা, জনমনোরঞ্জন ও সম্ভ্রান্ত তথা পরিশীলিত বিচারের বিরোধ-বৈপরীত্য। তৃতীয় সংকলনে রয়েছে নতুন শতাব্দীর দ্বিতীয় দশকান্তে রাষ্ট্রশক্তি ও পুঁজির অশুভ আঁতাতে ও স্বার্থলোভে জনসাধারণের স্বাধিকার ও পরিবেশের ভয়াবহ সংকোচন, ও সেই সংকটের অন্তস্তল থেকে নারীস্বরের সমালোচকী উচ্চারণ তথা সতর্কবাণী। প্রকাশনা থীমা [] বাকি তথ্য পেজের নীচে