Skip to main content
কোহন

Bengali Literature

কোহন

by Ryunosuke Akutagawa Translated By Sk Sabir Ali

₹0

About this book

রিয়ুনোসুকে আকুতাগাওয়াজাপানী ভাষা থেকে অনুবাদে সাবির আলিকয়েকটি পৃষ্ঠা পড়ুন জাপানি সাহিত্যের ঐশ্বর্যময় ভাণ্ডারে বিশ শতকের গোড়ায় এক অন্য মাত্রা যোগ করেন রিউনোসুকে আকুতাগাওয়া। তাঁর ছোটগল্পের বাঁধুনি, গল্প বলার ধরন, কল্পনার বিচিত্র জগৎ এবং গল্পগুলির পরতে পরতে মিশে থাকা সূক্ষ্ম কৌতুক ও গভীর বিষাদের সুর একশো বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী পাঠকের মন জয় করে চলেছে। খুব সাধারণ ঘটনাও আকুতাগাওয়ার গল্প বলার নিজস্ব শৈলীতে হয়ে উঠেছে অসাধারণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিপ্পন ভবনের জাপানি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র শেখ সাবির আলির অনবদ্য অনুবাদে আকুতাগাওয়ার ভিন্ন স্বাদের একগুচ্ছ গল্প প্রকাশিত হয়েছে এই সংকলনে, যা বাঙালি পাঠকের কাছে 'রাশোমন'-খ্যাত এই বিখ্যাত লেখককে নতুন করে চেনাবে। প্রকাশনা স্পাউট [] বাকি তথ্য পেজের নিচে