Skip to main content
কবির লেখায় ছবির রেখা: বলাকা

Bengali Literature

কবির লেখায় ছবির রেখা: বলাকা

by Subimalendu Bikash Sinha

₹0

About this book

সুবিমলেন্দু বিকাশ সিনহাকয়েকটি পৃষ্ঠা পড়ুন কবি সেদিন ছিলেন শ্রীনগরে ঝিলম নদীর উপরে হাউসবোটে। হঠাৎ মাথার উপর দিয়ে এক ঝাঁক হাঁস অপার আহ্লাদে উড়ে গেল। সন্ধ্যার অন্ধকারে বিদ্যুৎ-ছটার রেখা ছাড়া আর কিছু নেই। ডানার শব্দ মনে প্রাণে যেন আনন্দঘন ক্ষণের জন্ম দিল। সাঁঝের ঢেউ মাথা তুলে মৌন হল। অচল পর্বত চাইল মেঘের মতো নিরুদ্দেশ হতে। মাটির নীচে লক্ষ লক্ষ শস্য বীজ তাদের অঙ্কুরের পাখা মেলে আকাশকে আপন করে উড়ে যেতে চাইছে। বস্তুত সমস্ত ভালো কিছুকেই আমরা স্নেহডোরে লালন করি। সমস্ত দেখা-ই যেন নিবিড় অন্তর্দৃষ্টি। বলাকা একটি ইঙ্গিত। একটি ইশারা। নিষ্কলঙ্ক এক মুখ। এ যাত্রা অনন্ত, অন্তরে ও বাইরে। আলোর পাখি আগুন-রাঙা স্বপ্নের সাক্ষী হয়ে রইল। লক্ষ্য শুধু গতির নয়, সম্পর্ক স্থাপনের । প্রত্যেকে আমরা অংশবিশেষ, বৃহতের সঙ্গে যুক্ত না হলে পূর্ণ হব কি করে? একটু রেখা, অনেকখানি ভাবনা, ব্যঞ্জনা। গভীর ধ্যানের ভিতরে পাওয়া যায় এই দেখার চোখ। ভাবের সঙ্গে সংযোগ এবং সমন্বয়। অনন্ত বিস্তারের সঙ্গে ঝিলম নদী মিশে গেছে। প্রকাশনা : লা স্ত্ৰাদা [] বাকি তথ্য পেজের নীচে