Skip to main content
কালো মানুষ সোনালি সংস্কৃতি

Bengali Literature

কালো মানুষ সোনালি সংস্কৃতি

by G M Abubokor

₹0

About this book

জি এম আবুবকরকয়েকটি পৃষ্ঠা পড়ুন মানভূমের মানুষ এবং সংস্কৃতি বিষয়ে জি এম আবুবকরের বর্তমান গ্রন্থটি নিঃসন্দেহে কেতাবি গবেষণার ধার-না- ধারা একটি ব্যতিক্রমণীয় উজ্জ্বল ঘটনা-রূপে বিবেচিত হবে। কালো মানুষের সাথে আত্মীয়-বন্ধুর মতো ওতপ্রোত থেকে সেইসব তথাকথিত ব্রাত্যজনের মধ্য থেকে তিনি তুলে এনেছেন যে মহান জীবনের গান, তার শ্রম এবং সাফল্যকে অস্বীকার করার উপায় কোথায়! আঘনু, বাসকী, সুখরাম, রতু ও পাঞ্জা প্রমুখ কুশিলবদের বুদ্ধিজীবী উন্নাসিকতায় না-দেখে বা তাঁদের জীবন-শিল্পকে নিছক ঘর-সজ্জার সামগ্রী-রূপে বিবেচনা না-করে লেখক যে অসামান্য জীবন-বোধ এবং শিল্প-চেতনার পরিচয় রেখেছেন, এবং তা যে তাঁর স্বাদু কলমে যুগপৎ তৃপ্তি ও চিন্তার খোরাক জোগাবে, সে-জন্যে পাঠক-হিসেবে আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। প্রকাশক: প্রাচ্য পাশ্চাত্য [] বাকি তথ্য পেজের নিচে