Skip to main content
দুলাল দত্ত

Bengali Literature

দুলাল দত্ত

by Santanu Saha

₹0

About this book

এক অন্তর্মুখী চিত্র-সম্পাদকের কাহিনিশান্তনু সাহাকয়েকটি পৃষ্ঠা পড়ুন মাত্র সতেরো বছর বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ ক্ল্যাপার বয় হিসেবে বম্বেতে। সময়টা ১৯৪২ সালের মাঝামাঝি। সেখানেই আগ্রহ তৈরি হয় ফিল্ম-এডিটিংয়ের কাজে। কলকাতায় ফিরে বেশ কয়েকবছর ছবি-সম্পাদনার শিক্ষানবিশি করেন অর্ধেন্দু চ্যাটার্জি ও রমেশ যোশীর মতো প্রখ্যাত ফিল্ম এডিটরদের কাছে ত্রিশ বছর বয়সের আগেই সম্পাদনা করেন ‘পথের পাঁচালী'-র মতো যুগান্তকারী ছবি। সারাজীবনে সম্পাদনা করেছেন একশোর ওপর কাহিনিচিত্র ও তথ্যচিত্র। সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন দেশি-বিদেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে। ছবির জগতের গ্ল্যামারের বাইরে প্রচারের আড়ালে রয়ে যাওয়া সাদামাটা, স্বল্পবাক, নির্বিবাদী ও অন্তর্মুখী মানুষটিকে নিয়ে এই বই। প্রকাশনা : লা স্ত্ৰাদা [] বাকি তথ্য পেজের নীচে