Skip to main content
ধর্মের সূচনা ও দেবতার জন্ম

Bengali Literature

ধর্মের সূচনা ও দেবতার জন্ম

by Madhusree Bandyopadhyay

₹0

About this book

মধুশ্রী বন্দ্যোপাধ্যায়কয়েকটি পৃষ্ঠা পড়ুন ধর্ম ঈশ্বরের সৃষ্টি, নাকি মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে ঈশ্বর? এই প্রশ্ন ভারতবর্ষের আদিকাল থেকেই চলে আসছে, তবে ধর্ম/ধৰ্ম্ম শব্দটি ভারতবর্ষের বাইরে ‘রিলিজিয়ন’ শব্দের সমার্থক নয়। এই বইয়ে অতিপ্রাকৃত ব্যবস্থায় বিশ্বাসী মানুষ একত্রিতভাবে বা একাকী যেসব ক্রিয়াকর্ম অভ্যাস করত তাকেই ধর্মপালন বলে ধরা হয়েছে। এখন প্রশ্ন হল, কোন সময় থেকে মানবসমাজে সূচনা হল ধর্মপালনের কিংবা হল দেবতার জন্ম? আর এই ধর্মের ধারণা কোনো অপরিবর্তনীয় স্থির উপলব্ধি নয়সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক-ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চরিত্রও বদলেছে। মানব বিবর্তন, মানুষের শারীরিক ও বৌদ্ধিক বিবর্তনের বিজ্ঞানভিত্তিক তথ্য এবং হিন্দুধর্মের সংক্ষিপ্ত রূপরেখা সহ ধর্ম ও দেবতার সূচনাকালের অনুসন্ধান করেছেন লেখক। এই বই কৌতূহলী পাঠক সমাজের নানান জিজ্ঞাসার নিরসন করবে। প্রকাশনা সাহিত্য সংসদ [] বাকি তথ্য পেজের নীচে