Skip to main content
দোসর

Bengali Literature

দোসর

by Sarmistha Dutta Gupta

₹0

About this book

বন্ধুত্ব ও যৌথতা-যাপন কথাশর্মিষ্ঠা দত্তগুপ্তকয়েকটি পৃষ্ঠা পড়ুন বছরখানেক আগে, অর্থাৎ অগস্ট ২০২৪-এ ‘দোসর’ বেরোতে শুরু করেছিল রোববার.ইন-এ পাক্ষিক কলাম হিসেবে। ‘সংবাদ প্রতিদিন’-এর ডিজিটাল টিম রোববার-এর সঙ্গে কলাম লেখা নিয়ে যখন কথা হয়, আমি প্রথমেই বলেছিলাম অন্যরকম কিছু লেখার ইচ্ছের কথা। অনন্য বন্ধুত্ব ও কামারেডারির কয়েকটি গল্প বলতে চাই—এরকমটাই বলেছিলাম তিতাসকে (রায় বর্মন)। খুবই উৎসাহ দিয়েছিল ওরা, যদিও তিতাস কয়েকবার বলেছিল মেয়েদের মধ্যে বন্ধুত্ব/ভগিনীত্ব নিয়ে সিরিজটা লেখার কথা ভাবতে। আমার বক্তব্য ছিল আমি লিঙ্গ নির্বিশেষে এমন কিছু সম্পর্কের/সখ্যের কথা লিখতে ইচ্ছুক যা যৌথতায় বিশ্বাস করায়, একসঙ্গে পালটে ফেলার সাহস জোগাড় করে দেয়। তার মধ্যে অবশ্যই পিতৃতান্ত্রিক ছকের বাইরে মেয়েদের যৌথতা যাপন-কথা বেশ কিছু থাকবে। হলও তাই। প্রকাশনা : লা স্ত্ৰাদা [] বাকি তথ্য পেজের নীচে