Skip to main content
ব্রজেন্দ্রনাথ শীল বাংলা রচনাসংগ্রহ

Bengali Literature

ব্রজেন্দ্রনাথ শীল বাংলা রচনাসংগ্রহ

by Brajendranath Seal

₹0

About this book

ব্রজেন্দ্রনাথ শীলসম্পাদনা সঞ্জীব মুখোপাধ্যায়কয়েকটি পৃষ্ঠা পড়ুন ব্রজেন্দ্রনাথ শীলের মনীষার গভীরতা ও ব্যাপ্তি সুবিদিত। বিনয় সরকারের ভাষায়, ‘বাঙালী-বিপ্লবের যুগে (১৯০৫-১৪) ব্রজেন শীলকে আমরা দার্শনিক বল্লাম না—বল্লাম লোকটা বিদ্যার জাহাজ, প্ৰকাণ্ড বিদ্যা-দিগ্‌গজ, সর্ববিদ্যাবিশারদপণ্ডিত—জ্যান্ত বিশ্বকোষ। এই বিশ্বকোষ হাঁটকাতো সে যুগের ইন্দ্র-চন্দ্র-বরুণ-যম সকলেই।' শুধু নীরস তথ্যের ভাণ্ডারী তিনি ছিলেন না, তাঁর জীবনব্যাপী জ্ঞানান্বেষণের মূল ভিত্তিই ছিল অসংখ্য জিজ্ঞাসার সমাহার, অনন্ত এষণার প্রবাহ। তাঁর সৃজনশীল দার্শনিক মননের সংস্পর্শে বহুজন নানান জিজ্ঞাসার দিশা খুঁজে পেয়েছেন। শিল্প-সাহিত্য, অর্থনীতি, দার্শনিক জিজ্ঞাসা, শিক্ষার প্রসার ও পদ্ধতি বিষয়ে বাংলায় তাঁর লেখা, ভাষণ, সাক্ষাৎকার ও চিঠিপত্র বিশ্বস্তভাবে একত্র করা হল এই সংকলনে। প্রকাশনা সাহিত্য সংসদ [] বাকি তথ্য পেজের নীচে