Skip to main content
বিদুর

Bengali Literature

বিদুর

by Mihir Sengupta

₹0

About this book

মিহির সেনগুপ্তকয়েকটি পৃষ্ঠা পড়ুন আত্মকথনের বিন্যাসে কল্পকথকতার ঢঙে মহাভারতের মহাজ্ঞানী বিদুরের জীবন নিয়ে লেখা একটি উপন্যাসধর্মী আলেখ্য। কৃষ্ণদ্বৈপায়ন-কালিদাসের কাল হয়ে একাল পর্যন্ত মহাভারত এবং মহাভারত বিষয়ে এযাবৎ যে-বিপুল সাহিত্যসম্ভার সৃষ্টি হয়েই চলেছে তা অপরিমেয়। মহাভারতকথা কথকতায়, গ্রন্থপাঠে আজও নির্ঝরের মতো বহমান আমাদের চৈতন্যলোক। এহেন মহাভারতরূপ বিশাল সাহিত্যসমুদ্র মন্থনে উথ্থান ঘটেছে এক নবতম আখ্যানের—বিদুরের কল্প-আত্মকথন। লেখক স্ব-ভাবে মহাভারতের কালকে বিবৃত করেছেন। সমাজপটে ব্যক্তিমানসের বিকাশ, সমাজের ভিন্ন ভিন্ন স্তরের নানা জনের নানারকম বোধ উপলব্ধিকে তিনি নিজস্ব দৃষ্টিকোণে ব্যক্ত করেছেন—এসব প্রসঙ্গের আলোচনা লেখক যেভাবে বিদুরের কল্প-আত্মকথনে প্রকাশ করেছেন—আশা করা যায় এই ক্ষীণতনু কিন্তু মেজাজে মহাকাব্যিক এই বইটি পাঠককে যথেষ্ঠ আগ্রহী ও কৌতূহলী করে তুলবে। প্রকাশনা সাহিত্য সংসদ [] বাকি তথ্য পেজের নিচে