Skip to main content
Byaktigata Rabindranath || Tarun Mukhopadhyay || ব্যক্তিগত রবীন্দ্রনাথ || তরুণ মুখোপাধ্যায়

Bengali Literature

Byaktigata Rabindranath

by Tarun Mukhopadhyay

₹160₹275

About this book

রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন নিয়ে কাজ । কবি রবীন্দ্রনাথ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ কিনবা গল্পকার রবীন্দ্রনাথের আড়ালে আমরা কখনো কখনো জমিদার রবীন্দ্রনাথকে পেয়েছি ঠিকই , কিন্তু অলক্ষ্যে থেকে যাওয়া রবীন্দ্রনাথ কে নিয়ে এই কাজ । অবসরপ্রাপ্ত কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়ের গবেষণা লব্ধ ফলাফল এই গ্রন্থ । রবিকাকার সাথে তাঁর দুই স্নেহের বলেন্দ্রনাথ ও দিনেন্দ্রনাথের সাথে অসম্ভব সখ্যতার সম্পর্ক ছিল তা সকলেরই জানা । কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাঁদের মৃত্যু পূর্ববর্তী সম্পর্ক ঠিক ছিলনা। দিনু ঠাকুর যিনি বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীতের সুরসৃষ্টিকার তাঁর সঙ্গীত ভবন ছেড়ে চলে আসা আর কিছুকাল পর মৃত্যু বড়ই অস্বাভাবিক ছিল । প্রিয় বলেন্দ্রনাথের মৃত্যুর পর তাঁর অবহেলিত পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায়নি রবীন্দ্রনাথকে । এমনকি সাহানা দেবীর বাড়ির থেকে করা বিয়ের আয়োজন ভেস্তে দিতে রবীন্দ্রনাথের সক্রিয় ভূমিকা ছিল । এমনকি বলেন্দ্রনাথের কোনো লেখা স্থান পেল না বিশ্বভারতী গ্রন্থন বিভাগে , বলেন্দ্রর পরিবারের বার বার অনুরোধ সত্বেও। এমন নানা রবীন্দ্রনাথের জীবনের প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বিন্দুবিসর্গের নিবেদন “ব্যক্তিগত রবীন্দ্রনাথ” ।

Book details

Publisher
Bindu Bisorgo Publishers
Weight
500 g
Byaktigata Rabindranath | Oparer Boi