Skip to main content
বাংলা থিয়েটার ও নাট্যাচার্য শিশিরকুমার

Bengali Literature

বাংলা থিয়েটার ও নাট্যাচার্য শিশিরকুমার

by Anil Mukhopadhyay

₹0

About this book

অনিল মুখোপাধ্যায়কয়েকটি পৃষ্ঠা পড়ুন শিশিরকুমার রক্তকরবী-কে ‘হাফ পলিটিক্স হাফ ফিলজফি হাফ থিওলজি’ বলে মন্তব্য করেছিলেন—যে তথ্য বহুরূপী ১৯৪৮-১৯৮৮ গ্রন্থে আছে, তথ্যটির সত্য-মিথ্যা যাচাই করেছেন লেখক। আছে নাট্যমন্দিরের সাফল্যের ইতিবৃত্ত, আমেরিকায় অভিনয়ের সাফল্য-ব্যর্থতার নেপথ্য কারণ, নাট্যমন্দিরের ব্যর্থতা ও আদালতের এজলাসে শিশিরকুমারের গোপন জবানবন্দি, আছে ‘ভাড়াটে কেষ্ট’ হয়ে অভিনয়ের দিনগুলির কথা, শ্রীরঙ্গম-পর্বে শিশিরকুমারের ব্যর্থতার পিছনে লুকিয়ে থাকা অনালোকিত কারণগুলির অনুপুঙ্খ অনুসন্ধান ৷ আছে আলমগীর, রঘুবীর, দিগ্বিজয়ী, ষোড়শী, মাইকেল প্রভৃতি প্রখ্যাত প্রযোজনা সম্পর্কে শিশিরকুমারের ভাবনা, অভিনয়-শিক্ষক নাট্যকলাবিদ শিশিরকুমার সম্পর্কে অসাধারণ মূল্যায়ন। এছাড়া বিধৃত হয়েছে লেখকের ডায়েরির বেশ কিছু পৃষ্ঠা যা থেকে সমসময়ের নাট্য-সংস্কৃতির অনেক অকথিত ও অনালোকিত তথ্য পাওয়া যাবে। এক অর্থে গ্রন্থটি নাট্যচার্য শিশিরকুমার, তাঁর অভিনয় ও নাট্যচিন্তা সম্পর্কে একটি ঐতিহাসিক দলিল, যা পাঠককে সমৃদ্ধ করবে। প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে