Skip to main content
আমার প্রতিবাদের ভাষা

Bengali Literature

আমার প্রতিবাদের ভাষা

by Sabyasachi Deb

₹0

About this book

সব্যসাচী দেবকয়েকটি পৃষ্ঠা পড়ুনএই যা লিখেছি তাকে কি বলা যাবে প্রতিবাদের কবিতা? শ্লোগান নয়, কোনো উচ্চকিত দাবি বা ঘোষণাও নয়, যা লিখতে চেয়েছি তা কখনো সরাসরি প্রতিবাদ হয়ত, তবে আরো বেশি অসম্মতির আর প্রত্যাখ্যানের। রাষ্ট্র সমাজ ধর্ম পিতৃতন্ত্র পরিবারতন্ত্র সংস্কার প্রথা, এমনকী নিজের ভিতরে ঘাপটি মেরে থাকা অহং আর আত্মাভিমান, যা কিছু শিকল পরাতে চায়, পাঁচিল তুলতে চায় চারপাশে, তাতেই অসম্মতি তাকেই প্রত্যাখ্যান। জানি না, তা কবিতা হয়ে উঠেছে কি না?লেখাগুলির রচনাকাল অনেকটাই বিস্তৃত, এই সময়সীমার মধ্যে কয়েকটি বই প্রকাশিত হলেও নানা কারণেই এই লেখাগুলি তাতে জায়গা পায়নি। এই প্রথম তারা বইয়ে ঠাঁই পেল। ‘ভালোবাসা” কবিতাটি ভিন্ন শিরোনামে পূর্বে গ্রন্থভুক্ত একটি কবিতার পরিমার্জিত ও পরিবর্তিত রূপ। তাই নতুন কবিতা হিসেবেই এখানে তা অন্তর্ভুক্ত করা হলো। কেবল 'ফিরে দেখা' পর্বের লেখাগুলি, অন্যান্য বই থেকে বাছাই করে নেওয়া। বইয়ের নামটি বলাবাহুল্য সলিল চৌধুরীর গান থেকে নেওয়া, ভাবনাটি ধরিয়ে দিয়েছেন রত্না দেব।প্রকাশনা অনুপমা প্রকাশনী [] বাকি তথ্য পেজের নিচে